তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহিবিল হিসেবে ঈদের আগে বেসরকারি ন্যাশনাল ব্যাংকে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় সহায়তার জন্য ১১.৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য ন্যাশনাল ব্যাংককে এ তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটের মধ্যে আছে। গ্রাহকদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না। এজন্য তহবিল সমস্যার মধ্যে রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় ন্যাশনাল ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে।
ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ‘ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। ঈদের আগে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যায়। এজন্য এ সময় তারল্য বেশি থাকা প্রয়োজন। তাছাড়া ব্যাংকে যে পরিমাণ আমানত ও ঋণ আদায় হচ্ছে তা দিয়ে তারল্য ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না।’
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা দেওয়া প্রয়োজন। তবে মূল্যস্ফীতিজনিত প্রভাব থাকায় এ সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
বাংলাদেশ ইন্সটিটিউট অভ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে আর্থিক স্থিতিশীলতা। যে ব্যাংকগুলোর সমস্যা, সেগুলোকে তারল্য সহায়তা না দিলে সেগুলো বন্ধ হয়ে যাবে। ব্যাংক বন্ধ হয়ে গেলে তা অর্থনীতির জন্য ভালো নয়, তাতে পুরো সিস্টেম কলাপসড হয়ে যাবে। এটাও ঠিক যে এভাবে তারল্য সহায়তা দেওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে পরিপন্থি। কারণ মূল্যস্ফীতি টাইট করার জন্য যে পদ্ধতি নেওয়া হয় তা আর থাকে না। তখন মূল্যস্ফীতি বেড়ে যায়।’
বাংলাদেশ ব্যাংকের আরেকজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ‘ডিমান্ড প্রমিসরি’ (ডিপি) নোটের বিপরীতে ন্যাশনাল ব্যাংককে এ অর্থ সহায়তা...
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
গত অর্থবছরের জন্য লভ্যাংশ দেবে না জুট স্পিনার্স লিমিটেড। গত দুই অর্থ বছরেও লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সেই সঙ্গে তারা রেকর্ড তারিখ ঘোষণা করলেও ৪৫ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এখনো ঘোষণা করেনি।
তার আগে ৩৮ তম, ৩৯ তম, ৪০ তম, ৪১ তম, ৪২ তম, ৪৩ তম ও ৪৪ তম এজিএমের অনুমোদন হাইকোর্ট দিলে তারপর ৪৫ তম এজিএমের তারিখ ঘোষণা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
গত কয়েক বছর ধরেই লোকসানের ধারায় আছে জুট স্পিনার্স। গত ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ টাকা ৪৫ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ৮৩ টাকা ৭৮ পয়সা, অর্থাৎ গত বছর কোম্পানিটির লোকসান কমেছে। গত বছরও কোম্পানিটি লভ্যাংশ দেয়নি।
৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৫৮৭ টাকা ৮৭ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২২ টাকা ১৯ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহও ছিল ঋণাত্মক; এই সময় যা ছিল মাইনাস ২২ টাকা ২৮ পয়সা।
টানা কয়েক বছর লভ্যাংশ না দিলেও জুট স্পিনার্সের শেয়ারের দাম কম নয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪১৮ টাকা এবং সর্বনিম্ন ১৮০ টাকা।
জুট স্পিনার্সের অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা, পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা।
শেয়ার বাজার চাঙ্গা করতে এবার উদ্যোগ নিলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোম্পানির শেয়ার বিক্রির মুনাফার ওপর করের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে করে শেয়ার বাজার স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি অর্জিত মূলধনি মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার (৪ নভেম্বর) এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়েছে, বিদ্যমান আইনে শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে ওই শেয়ার ১ জুলাই ২০২৪ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়কালে বিক্রি করে মূলধনি আয় অর্জন করলে তার ওপর সাধারণ হারে কর আরোপ করা হয়। বিদ্যমান আইন অনুসারে ৫০ লাখ টাকার বেশি মূলধনি আয়ের ওপর সর্বোচ্চ করের হার হলো ৩০ শতাংশ। কিন্তু সম্পদশালী করদাতাদের প্রদেয় করের ওপর বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩৫ শতাংশ হারে সারচার্জ দিতে হয়। এতে শেয়ার বাজার থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর বিদ্যমান আইন অনুসারে আয়কর ও সারসার্জ বাবদ মোট ৪০ দশমিক ৫০ শতাংশ হারে কর প্রদেয় হয়।
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার অর্জন পরবর্তি লেনদেনের সময়কাল নির্বেশেষে অর্থাৎ শেয়ার ক্রয়ের ৫ বছরের মধ্যে অথবা ৫ বছরের পরে সব ক্ষেত্রে শেয়ার বিক্রি থেকে অর্জিত মূলধনি আয়ের ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে গত ১ জুলাই থেকে আগামী ৩০ জুন সময়কালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি অর্জিত মূলধনি আয়ের পরিমাণ নির্বিশেষে ১৫ শতাংশ কর এবং করদাতার নিট সম্পদের পরিমাণ ৪ কোটি টাকার বেশি হলে ১০ শতাংশ, ১০ কোটি টাকার বেশি হলে ২০ শতাংশ, ২০ কোটি টাকার বেশি হলে ৩০ শতাংশ...
নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের পর শেয়ারজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) শেয়ার লেনদেনে ফিরবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
কোম্পানিগুলো হলো : আরডি ফুড, তমিজউদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা এবং এপোলো ইস্পাত।
জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এস/
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
প্রতিষ্ঠানগুলো হলো- আল আরাফাহ ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিমের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির ১ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২২৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ১৩.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।
আর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্কয়ার টেক্সটাইলস পিএলসি।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৮.৮৮ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৭.৬১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৭১ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.২০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৬ শতাংশ এবং উসমানীয়া গ্লাস সিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর ৫.৬৬ শতাংশ কমেছে।
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১১০টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর বেড়েছে ৪০ পয়সা বা ৭.৪০ শতাংশ।
আর ১ টাকা ১০ পয়সা বা ৫.৯১ শতাংশ ইউনিট দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৫.৮৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৫.৮১ শতাংশ, আমান কটনের ৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৪.৮৩ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৩.৮০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩.১৬ শতাংশ এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ৩.১০ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবরের পরিবর্তে ০৭ নভেম্বর বিকাল ৪ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।Online stock trading
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর দুপুর ২টা ৪৫মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
অর্থসংবাদচ্যানেল ফলো করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর ।