সোমবার, মার্চ ১৬, ২০২৬

আজকের ঘটনা

৬ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, তিনটি পেল শেষ সুযোগ

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর। পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি— এই তিন সূচককে ভিত্তি ধরে প্রতিষ্ঠানগুলোকে ‘অব্যবহারযোগ্য’ হিসেবে ৯টি এনবিএফআই চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং— এই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া শুরু করছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)— এই তিন প্রতিষ্ঠানকে এখনই বন্ধ করা হচ্ছে না। আর্থিক অবস্থার উন্নতি প্রমাণ করতে তাদের নির্ধারিত সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল শাসনের কারণে এসব প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার ৭৫ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে। এর আগে গত বছরের মে মাসে ২০টি এনবিএফআইকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। সন্তোষজনক পুনরুদ্ধার পরিকল্পনা দিতে না পারায় নয়টি প্রতিষ্ঠানকে অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। অবসায়নের আগে গত সপ্তাহে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দেওয়া কর্মপরিকল্পনা পর্যালোচনা করেই তিন প্রতিষ্ঠানকে সময় দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক, যা বোর্ড অনুমোদন করেছে। খাত সংশ্লিষ্টদের মতে, আগের সরকারের সময় ব্যাপক অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির ফলে এসব এনবিএফআই কার্যত ধ্বংসের মুখে পড়ে। আলোচিত পিকে হালদারের বিরুদ্ধে পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফাস ফাইন্যান্স ও বিআইএফসি থেকে অন্তত সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানান, অবসায়নের তালিকায় থাকা নয়টি রুগ্ন এনবিএফআইয়ের ব্যক্তি আমানতকারীরা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই তাদের মূল টাকা ফেরত পাবেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ মূল্যায়ন...

আজ দর বৃদ্ধির শীর্ষে ১০ শেয়ার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ডেল্টা স্পিনার্স- এর। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ। আর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খুলনা পাওয়ার । এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যাকসন স্পিনিং ৯.৩৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলস ৮.১১ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইল ৭.১৪ শতাংশ, জেনারেশন নেক্সট ৬.৯০ শতাংশ, ওইমেক্স ইলেক্ট্রোড ৬.৮৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ৬.৪০ শতাংশ ও রেনউইক যজ্ঞেশ্বর ৫.৯৬ শতাংশ দর বেড়েছে।

আজ দর পতনের শীর্ষে ১০ শেয়ার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে এডিএন টেলিকম এর এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৭৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বে লিজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ। আর ৭০ পয়সা বা ৫.৬০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশন ৫.৩৮ শতাংশ, মিঠুন নিটিং ৫.৩৩ শতাংশ, সিঙ্গার বিডি ৫.১৪ শতাংশ, বিডি থাই ফুড ৫.০৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪.৫৮ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৪.১৭ শতাংশ এবং ইসলামীব্যাংক ৩.৭৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর সুপারিশ

পুঁজিবাজারকে স্থিতিশীল করতে এবং বাজারের তারল্য প্রবাহ বাড়াতে বিশেষ তহবিলের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বরাবর সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সই করা এ চিঠি দেওয়া হয়।ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি একটি সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারে তাদের নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগের জন্য একটি বিশেষ তহবিল দেওয়ার নির্দেশনা জারি করে। এর আকার প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকায় সীমাবদ্ধ ছিল। তহবিলের মেয়াদ ৯ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। এই বিশেষ তহবিলের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়ে এর আকার প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার সুপারিশ জানানো হয়েছে চিঠিতে। চিঠিতে ডিবিএর পক্ষে থেকে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২১ সালের শেষ থেকে বাজারে দীর্ঘ মন্দা বিরাজ করছে। এতে ইক্যুইটি বাজার মূলধন উল্লেখযোগ্যভাবে কমেছে। এ মন্দা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (যেমন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড) এবং বাজার মধ্যস্থতাকারী, স্টক-ব্রোকার এবং অন্যান্য অংশীদারসহ ২০ লাখেরও বেশি বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে। চিঠিতে আরও বলা হয়, এ তহবিলের আওতায় অনেক স্বনামধন্য তফসিলি ব্যাংক পুঁজিবাজারে তাদের নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগ করেছে। বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের পোর্টফোলিও বিনিয়োগ ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়ে আছে। বর্তমান মুহূর্তে এ ধরনের তহবিল বন্ধ করলে পোর্টফোলিও অ্যাকাউন্টে উল্লেখযোগ্য ক্ষতি হবে এবং বিনিয়োগকারীসহ পুঁজিবাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে। এমন অবস্থায় বাজার প্রেক্ষাপট...

তৃতীয় কার্যদিবসে কমেছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪৫ ও ১৮৯৬ পয়েন্টে অবস্থান করছে। এ দিন ডিএসইতে ৩২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে চেয়ে প্রায় ১৬ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে ৩৪৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।   মঙ্গলবার ডিএসইতে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-ব্রাক ব্যাংক, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ড্রাগন সোয়েটার, ডোমেনেজ, মালেক স্পিনিং, খুলনা প্রিন্টিং ও লাভেলো আইসক্রিম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৭৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির কোম্পানির শেয়ারদর। মঙ্গলবার সিএসইতে ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ২২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৩২ কোটি ২ লাখ টাকা।

ফু-ওয়াং সিরামিকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বীচ হ্যাচারির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জানুয়ারি বিকাল সাড়ে ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সূচকের উত্থানে চলছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ জানুয়ারি) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৯ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৮৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৬ টির, কমেছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টি কোম্পানির শেয়ারদর।

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলো হলো- আল আরাফাহ ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্সুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক পিএলসি। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকারও বেশি। জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লাভেলো আইসক্রিমের ১ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির ১ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে ডিএসইর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের মা রহিমা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ডিএসই। রোববার (২৪ নভেম্বর) ডিএসইর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি শোক র্বাতা প্রকাশ করা হয়।স্টক ব্রোকারেজ জানা যায়, ডিএসইর চেয়ারম্যানের মা বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৪ বছর। জানাজা শেষে ওইদিন জুমার নামাজ শেষে ঝিনাইদহ জেলায় নিজস্ব কবরস্থানে তাকে কবর দেয়া হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য সকল ট্রেকহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনার অনুরোধ জানিয়েছে ডিএসই।

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ২২৮টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ১৩.৯৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। আর ৫ টাকা ১০ পয়সা বা ৯.৪৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে স্কয়ার টেক্সটাইলস পিএলসি। এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফনিক্স ফাইন্যান্সের ৮.৮৮ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয়ের ৭.৬১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৬.৭১ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.২০ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৬ শতাংশ এবং উসমানীয়া গ্লাস সিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর ৫.৬৬ শতাংশ কমেছে।

রোববার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ১১০টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।স্টক ব্রোকারেজ এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ইউনিট দর বেড়েছে ৪০ পয়সা বা ৭.৪০ শতাংশ। আর ১ টাকা ১০ পয়সা বা ৫.৯১ শতাংশ ইউনিট দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৫.৮৬ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৫.৮১ শতাংশ, আমান কটনের ৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৪.৮৩ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৩.৮০ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩.১৬ শতাংশ এবং অগ্নি সিস্টেমস লিমিটেডের ৩.১০ শতাংশ দর বেড়েছে।

এই সপ্তাহের আলোচিত ৫