উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে যা ছিল ৯৫ টাকা ১২ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা ২৯ পয়সা।
এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।
নতুন দাম আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক—এই তিনটি প্ল্যাটফর্মের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয় এবং এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ কিছু বিশেষ সুবিধা যুক্ত হতে পারে।
এতদিন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বাড়ায় বিকল্প আয়ের পথ খুঁজছে মেটা। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআইভিত্তিক টুল যুক্ত করা হতে পারে।
সূত্র অনুযায়ী, মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই সাবস্ক্রিপশনের অন্যতম প্রধান অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সহায়তা এবং স্বয়ংক্রিয় কাজের সুবিধা বাড়বে। ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে এআইনির্ভর নতুন ফিচার, যেমন ‘ভাইবস’, যার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের সৃজনশীল ভিডিও তৈরি করা যাবে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে—কে ফলো করলেও পাল্টা ফলো করছে না, তা জানার সুবিধা এবং অন্যরা বুঝতে না পারার মতো করে স্টোরি দেখার অপশন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন ও এআই-চালিত সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক। যারা অর্থ ব্যয় করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই তিনটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। মূলত অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার ব্যবহার করতে আগ্রহীদের লক্ষ্য করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন এই উদ্যোগের সঙ্গে গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগও সামনে এসেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালুর পর অনেক ব্যবহারকারীর প্রশ্ন—ব্যক্তিগত ডাটা ভবিষ্যতে এআই প্রশিক্ষণে...
শুষ্ক বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা তীব্র খরার কারণে যখন পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন পরিবেশবান্ধব এক নতুন উদ্ভাবন জীবনরক্ষাকারী হয়ে উঠতে পারে—ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন এর উদ্ভাবক নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক ওমর ইয়াগি।
রসায়নবিদ অধ্যাপক ইয়াগির এই উদ্ভাবনটি ‘রেটিকুলার কেমিস্ট্রি’ নামের এক বিশেষ বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির মাধ্যমে তৈরি। এই প্রযুক্তিতে অণু-পর্যায়ে প্রকৌশলকৃত উপাদান ব্যবহার করে বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করা হয়, যা মরু ও শুষ্ক এলাকাতেও পানি উৎপাদনে সক্ষম।
ইয়াগির প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাটোকো জানিয়েছে, তাদের তৈরি ইউনিটগুলো ২০ ফুট শিপিং কনটেইনারের সমান আকারের একটি ইউনিট প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারে। এটি কম মাত্রার তাপশক্তিতে চলে এবং বিদ্যুৎবিহীন অবস্থাতেও কাজ করতে পারে।
২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পাওয়া অধ্যাপক ইয়াগি বলেন, এই উদ্ভাবন বিশ্ব বদলে দিতে পারে এবং বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশগুলোর জন্য অত্যন্ত উপযোগী, যেখানে নিয়মিত খরা ও ঘূর্ণিঝড় আঘাত হানে।
তার মতে, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) পদ্ধতির বিকল্প হিসেবেও এটি গুরুত্বপূর্ণ, কারণ ডেসালিনেশন প্রক্রিয়ায় সৃষ্ট অতিরিক্ত লবণাক্ত বর্জ্য সমুদ্রে ফেলা হলে সামুদ্রিক প্রতিবেশব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
সম্প্রতি এক জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব এখন ‘গ্লোবাল ওয়াটার ব্যাংকরাপ্সি যুগে’ বা বৈশ্বিক পানি দেউলিয়াত্বের যুগে প্রবেশ করেছে। এতে বলা হয়, বিশ্বের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ পানি-অনিরাপদ বা চরম পানি-সংকটাপন্ন দেশে বসবাস করছে। এখনও প্রায় ২২০ কোটি মানুষ নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত।
জর্ডানে এক শরণার্থী শিবিরে বেড়ে ওঠা অধ্যাপক ইয়াগি বলেন, শৈশবে পানি ও বিদ্যুৎহীন জীবনের অভিজ্ঞতাই তাকে এই গবেষণায় অনুপ্রাণিত করেছে। নোবেল পুরস্কার গ্রহণের ভাষণে তিনি স্মৃতিচারণ করে...
বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান আজও অপরিবর্তিত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, ২৫২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় বাতাসে ধুলোবালি ও দূষক উপাদানের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার ফলে ঢাকার বাতাস এখন ‘খুব অস্বাস্থ্যকর’। গতকালও ঢাকা দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল।
তালিকায় ২৮৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে সেনেগালের ডাকার, ২৪৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ এবং ২১৩ স্কোর নিয়ে কলকাতা পঞ্চম স্থানে রয়েছে। শুষ্ক মৌসুমে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দূষণের এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভোরে ও রাতের বেলা এই দূষণের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
বায়ুমান সূচক বা একিউআই (AQI) অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ঢাকার বর্তমান স্কোর ২৫২ হওয়ার অর্থ হলো এটি ‘খুব অস্বাস্থ্যকর’ (২০১-৩০০) ক্যাটাগরিতে রয়েছে। বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়।
এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। অতি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি ভারী ব্যায়াম বা কায়িক পরিশ্রম এড়িয়ে চলার জন্য সাধারণ নাগরিকদের সতর্ক করা হয়েছে। পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সংকটে পড়তে পারে নগরবাসী।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৩ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ডেল্টা স্পিনার্স- এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ।
আর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খুলনা পাওয়ার ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ম্যাকসন স্পিনিং ৯.৩৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলস ৮.১১ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইল ৭.১৪ শতাংশ, জেনারেশন নেক্সট ৬.৯০ শতাংশ, ওইমেক্স ইলেক্ট্রোড ৬.৮৭ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ৬.৪০ শতাংশ ও রেনউইক যজ্ঞেশ্বর ৫.৯৬ শতাংশ দর বেড়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) লেনদেনে অংশ নেওয়া ৪০২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২ টির দর কমেছে।। আজ সবচেয়ে বেশি দর কমেছে এডিএন টেলিকম এর
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৭৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বে লিজিং এর দর কমেছে আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ। আর ৭০ পয়সা বা ৫.৬০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশন ৫.৩৮ শতাংশ, মিঠুন নিটিং ৫.৩৩ শতাংশ, সিঙ্গার বিডি ৫.১৪ শতাংশ, বিডি থাই ফুড ৫.০৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪.৫৮ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৪.১৭ শতাংশ এবং ইসলামীব্যাংক ৩.৭৮ শতাংশ কমেছে।
দেশের শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লঙ্কাবাংলা সিকিউরিটিজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল। এরই মধ্যে তারা নিশ্চিত মুনাফার প্রলোভন দেখিয়ে দেশ-বিদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করছে। বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জয়ন্ত ঘোষ ও জারা বেগম নামের দুটি আইডি থেকে জয়ন্ত ঘোষ ক্লাব ও সি-১ লঙ্কাবাংলা সিকিউরিটিজ নামে হোয়াটসঅ্যাপে দুটি গ্রুপ খুলে বিনিয়োগকারীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অর্থ সংগ্রহ করা হচ্ছে। জয়ন্ত ঘোষ নিজেকে লঙ্কাবাংলা সিকিউরিটিজের অংশীদার দাবি করে এ কাজে লিপ্ত হয়েছেন। এসব হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারতের বিভিন্ন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারে বিনিয়োগের পাশাপাশি দেশের বাজারে লাভজনক বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হচ্ছে।
এ বিষয়ে এরই মধ্যে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। পাশাপাশি শীর্ষ ব্রোকারেজ হাউসটির পক্ষ থেকে প্রতারণার বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে। মতিঝিল থানায় করা জিডিতে বলা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে উল্লেখিত দুই ব্যক্তি লঙ্কাবাংলা সিকিউরিটিজের নাম ও লোগো ব্যবহার করে পুঁজিবাজার নিয়ে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। এ কারণে সাইবার নিরাপত্তা আইনের আলোকে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর অ্যাডমিনদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার শাফফাত রেজা বলেন, ‘কয়েকজন ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। অনেকে এরই মধ্যে প্রলোভনে পড়ে অর্থও জমা দিয়েছেন। কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের বিনিয়োগ সুবিধা দিই না। আমাদের নিজস্ব বিনিয়োগকারীদের জন্য সুনির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। তাই প্রতারণার...