শেয়ারবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৫৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর ।


