বুধবার, মার্চ ১১, ২০২৬

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে যা ছিল ৯৫ টাকা ১২ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা ২৯ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। নতুন দাম আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজকের বাজার

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের...

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান...

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহিবিল হিসেবে ঈদের আগে...

বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)...

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা।...

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার...

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে গণহত্যাকারী ইসরাইল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে...

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহিবিল হিসেবে ঈদের আগে বেসরকারি ন্যাশনাল ব্যাংকে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ...

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে যা ছিল ৯৫ টাকা ১২ পয়সা। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ১৭ টাকা ২৯ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার নির্ধারণ করা হয়েছে। রোববার (৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটারপ্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া তখন আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি শূন্য দশমিক ৬২৪৬ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৬২৫৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। নতুন দাম আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে গণহত্যাকারী ইসরাইল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রতিবেদনে জানানো হয়, গাজা শহরের একটি রাস্তায় একটি যানবাহন লক্ষ্য করে ইসরাইলি দখলদার বাহিনী বিমান হামলা চালালে এ নিহতের ঘটনা ঘটে। ওই এলাকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা লঙ্ঘন করে এ হামলা চালানো হয়। লেবাননে ইসরাইলি সেনা নিহত বেড়ে ২ এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। ইরান একাই ১০টিরও বেশি দেশে প্রতিশোধমূলক হামলা চালিয়ে বীরদর্পে লড়ে যাচ্ছে। তবে এতে দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু আছে। সূত্র: টাইমস অব ইসরাইল।

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহিবিল হিসেবে ঈদের আগে বেসরকারি ন্যাশনাল ব্যাংকে ১ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় সহায়তার জন্য ১১.৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য ন্যাশনাল ব্যাংককে এ তারল্য সহায়তা দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ন্যাশনাল ব্যাংক তারল্য সংকটের মধ্যে আছে। গ্রাহকদের অর্থ সময়মতো ফেরত দিতে পারছে না। এজন্য তহবিল সমস্যার মধ্যে রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেয় ন্যাশনাল ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ‘ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। ঈদের আগে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যায়। এজন্য এ সময় তারল্য বেশি থাকা প্রয়োজন। তাছাড়া ব্যাংকে যে পরিমাণ আমানত ও ঋণ আদায় হচ্ছে তা দিয়ে তারল্য ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না।’ বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা দেওয়া প্রয়োজন। তবে মূল্যস্ফীতিজনিত প্রভাব থাকায় এ সহায়তা দেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বাংলাদেশ ইন্সটিটিউট অভ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. এজাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে আর্থিক স্থিতিশীলতা। যে ব্যাংকগুলোর সমস্যা, সেগুলোকে তারল্য সহায়তা না দিলে সেগুলো বন্ধ হয়ে যাবে। ব্যাংক বন্ধ হয়ে গেলে তা অর্থনীতির জন্য ভালো...

বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার তিনগুণের বেশি দাম বেড়েছে। এতে ডিএসইর বাজার মূলধন ৮ হাজার কোটি টাকার ওপরে বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মূল্য সূচক। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর টানা দুই সপ্তাহ বাজার মূলধন বাড়লো। এতে সপ্তাহের দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি বাজার মূলধন বড় অঙ্কে বেড়ে গেছে। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৮৩টির দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তালিকায় স্থান হয়েছে ৭০ দশমিক ৪৪ শতাংশ প্রতিষ্ঠানের। দাম বাড়ার তালিকা বড় হওয়ায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ১০ হাজার ৩৭ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৩২৭ কোটি টাকা বা ১ দশমিক ১৭ শতাংশ। আগের সপ্তাহের বাজার মূলধন বাড়ে ১ হাজার ৬০ কোটি টাকা। বাজার মূলধন বাড়ার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্য সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ২ দশমিক ৪৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট বা...

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক—এই তিনটি প্ল্যাটফর্মের জন্য আলাদা প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে যুক্ত নয় এবং এতে সাধারণ ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ কিছু বিশেষ সুবিধা যুক্ত হতে পারে। এতদিন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ এবং উন্নত ফিচারের চাহিদা বাড়ায় বিকল্প আয়ের পথ খুঁজছে মেটা। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআইভিত্তিক টুল যুক্ত করা হতে পারে। সূত্র অনুযায়ী, মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই সাবস্ক্রিপশনের অন্যতম প্রধান অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সহায়তা এবং স্বয়ংক্রিয় কাজের সুবিধা বাড়বে। ইনস্টাগ্রামে যুক্ত হতে পারে এআইনির্ভর নতুন ফিচার, যেমন ‘ভাইবস’, যার মাধ্যমে স্বল্প দৈর্ঘ্যের সৃজনশীল ভিডিও তৈরি করা যাবে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও প্রিমিয়াম প্ল্যানে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে—কে ফলো করলেও পাল্টা ফলো করছে না, তা জানার সুবিধা এবং অন্যরা বুঝতে না পারার মতো করে স্টোরি দেখার অপশন। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন ও এআই-চালিত সুবিধা যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক। যারা অর্থ ব্যয়...

বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে: কত খরচ হলো

অবশেষে সাত বছরের সম্পর্ককে অবশেষে পরিনয়ে রূপ দিয়েছেন দক্ষিণ ভারতের প্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরে দুই রজ্যের রীতি মেনে অনুষ্ঠিত হয়েছে রাজকীয় বিয়ের আসর। উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি বিলাসবহুল হেরিটেজ হোটেলে আয়োজিত এই বিয়ের আয়োজন ছিল অত্যন্ত বিলাসবহুল। সেখানে এক রাত থাকার জন্য খরচ হয়েছিল ২০-৫০ হাজার রুপি, আর বিশেষ ভিলার খরচ প্রায় ৭০ হাজার রুপি। সাজসজ্জা, পোশাক, গহনাসহ বিভিন্ন অনুষ্ঠান ও প্রীতিভোজ মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৫০ কোটি রুপি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের কাছের অতিথিরা অংশ নিয়েছেন। আর আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে তাদের রিসেপশন। সেখানে উপস্থিত থাকার কথা অমিত শাহ, আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাস ও বলিউডের খান-কাপুর, বচ্চন পরিবারসহ আরও নামি তারকাদের।

বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের যন্ত্র উদ্ভাবন

শুষ্ক বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের একটি যন্ত্র উদ্ভাবন করেছেন রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি। হারিকেন বা তীব্র খরার কারণে যখন পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন পরিবেশবান্ধব এক নতুন উদ্ভাবন জীবনরক্ষাকারী হয়ে উঠতে পারে—ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন এর উদ্ভাবক নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক ওমর ইয়াগি। রসায়নবিদ অধ্যাপক ইয়াগির এই উদ্ভাবনটি ‘রেটিকুলার কেমিস্ট্রি’ নামের এক বিশেষ বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির মাধ্যমে তৈরি। এই প্রযুক্তিতে অণু-পর্যায়ে প্রকৌশলকৃত উপাদান ব্যবহার করে বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করা হয়, যা মরু ও শুষ্ক এলাকাতেও পানি উৎপাদনে সক্ষম। ইয়াগির প্রতিষ্ঠিত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাটোকো জানিয়েছে, তাদের তৈরি ইউনিটগুলো ২০ ফুট শিপিং কনটেইনারের সমান আকারের একটি ইউনিট প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করতে পারে। এটি কম মাত্রার তাপশক্তিতে চলে এবং বিদ্যুৎবিহীন অবস্থাতেও কাজ করতে পারে। ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পাওয়া অধ্যাপক ইয়াগি বলেন, এই উদ্ভাবন বিশ্ব বদলে দিতে পারে এবং বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশগুলোর জন্য অত্যন্ত উপযোগী, যেখানে নিয়মিত খরা ও ঘূর্ণিঝড় আঘাত হানে। তার মতে, লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) পদ্ধতির বিকল্প হিসেবেও এটি গুরুত্বপূর্ণ, কারণ ডেসালিনেশন প্রক্রিয়ায় সৃষ্ট অতিরিক্ত লবণাক্ত বর্জ্য সমুদ্রে ফেলা হলে সামুদ্রিক প্রতিবেশব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। সম্প্রতি এক জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব এখন ‘গ্লোবাল ওয়াটার ব্যাংকরাপ্সি যুগে’ বা বৈশ্বিক পানি দেউলিয়াত্বের যুগে প্রবেশ করেছে। এতে...

হাজিদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না। ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে। নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব। হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিও কলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজ (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি প্রথমে সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের ও বিভাগীয় প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। পরবর্তীতে বিকেলে তিনি জামায়াত আয়োজিত ইফতারে শরিক হন। এর আগে ২৫ ফেব্রুয়ারি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইফতার অনুষ্ঠানের আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপি সভাপতি অলি আহমদ, ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা।

তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!

নারীকেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পের নাটক খুব কমই দেখেছেন দর্শকরা। এ তালিকায় নতুন সংযোজন হতে যাচ্ছে ‘গোলাপী’। নারীপ্রধান সাসপেন্সে ভরা নাটকটির নাম থেকেই অনুমেয়, গল্পের প্রধান চরিত্রের নাম গোলাপী। এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তাকে দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে নাটকে। ‘গোলাপী’র নায়ক কিংবা ভিলেন চরিত্রে থাকছেন তৌসিফ মাহবুব। সিএমভি’র ব্যানারে নাটকটি বানিয়েছেন পরিচালক রুবেল হাসান। ‘গোলাপী’ নিয়ে তিনি বেশ আশাবাদী। তার দৃষ্টিতে, চরিত্রটি যেকোনও অভিনেত্রীর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সেটি শতভাগ উতরে গেছেন তানজিন তিশা।’ নির্মাতা রুবেল হাসান বলেন, ‘নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে, তেমনই পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতি উঠে এসেছে। এছাড়া আছে পুলিশি চমক। এটি একটি অ্যাকশন থ্রিলার। সেই সঙ্গে রোমান্টিক বিষয়বস্তু রয়েছে।’ মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে সদ্য শুটিং শেষ হওয়া নাটকটি এখন সম্পাদনার টেবিলে রয়েছে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, ‘গোলাপী’ হলো সিনেমার আদলে নির্মিত একটি নাটক। এটি দেখলে দর্শকরা সিনেমার অনুভূতি পাবেন। সব মিলিয়ে আসন্ন ঈদের অন্যতম সেরা কাজ হয়ে থাকার সম্ভাবনা আছে এটির। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘গোলাপী’ মুক্তি পাবে ইউটিউবে সিএমভি চ্যানেলে।

বায়ুদূষণে আজও বিশ্বের দ্বিতীয় শীর্ষ শহর ঢাকা, বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান আজও অপরিবর্তিত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, ২৫২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় বাতাসে ধুলোবালি ও দূষক উপাদানের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার ফলে ঢাকার বাতাস এখন ‘খুব অস্বাস্থ্যকর’। গতকালও ঢাকা দূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। তালিকায় ২৮৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ২৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে সেনেগালের ডাকার, ২৪৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ এবং ২১৩ স্কোর নিয়ে কলকাতা পঞ্চম স্থানে রয়েছে। শুষ্ক মৌসুমে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দূষণের এই ঊর্ধ্বগতি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভোরে ও রাতের বেলা এই দূষণের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বায়ুমান সূচক বা একিউআই (AQI) অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ঢাকার বর্তমান স্কোর ২৫২ হওয়ার অর্থ হলো এটি ‘খুব অস্বাস্থ্যকর’ (২০১-৩০০) ক্যাটাগরিতে রয়েছে। বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা জরুরি অবস্থা হিসেবে গণ্য করা হয়। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। অতি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি ভারী ব্যায়াম বা কায়িক পরিশ্রম...

UrbanObserver

Each story in our ever growing library can be accessed through our membership program. Subscribe and receive instantaneous and unlimited access!

Top 5 This Week

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের দাম নির্ধারণ করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা...

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের...

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান...

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহিবিল হিসেবে ঈদের আগে...

বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)...

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা।...

বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে: কত খরচ হলো

অবশেষে সাত বছরের সম্পর্ককে অবশেষে পরিনয়ে রূপ দিয়েছেন দক্ষিণ...

বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের যন্ত্র উদ্ভাবন

শুষ্ক বাতাস থেকে বিশুদ্ধ পানি সংগ্রহের একটি যন্ত্র উদ্ভাবন...

Don't Miss

spot_img

Celebrities

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান হামলা চালিয়েছে গণহত্যাকারী ইসরাইল। এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে...

Drama

Scandals

Latest Posts

spot_img

Technology

Health

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের...

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান...

ঈদের আগে ন্যাশনাল ব্যাংককে ১,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকটে থাকার কারণে জরুরি তহিবিল হিসেবে ঈদের আগে...

বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)...

মেটার নতুন প্ল্যান: হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে খরচ হবে টাকা

সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা।...

লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের জন্য মার্চ মাসের...

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৩

ইরানে আগ্রাসন চলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় বিমান...

বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা

গত সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)...